রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েকদিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। আগাম ঈদের আনন্দে মুসলমানদের ঘরে ঘরে যখন খুশির জোয়ার বইছে, ঠিক এমনি এক মুহূর্তে প্রিয়জন হারিয়ে শোকে মূর্ছা যাচ্ছে বরিশালের বানারীপাড়ার এক যুবলীগ নেতার পরিবার। শোকাবহ ওই পরিবারের পাশে দাঁড়িয়ে অভিভাবকের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কর্মী বান্ধব নেতা বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চাখার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিন্টুর আকস্মিক মৃত্যুর খবর শুনে সেখানে তাৎক্ষনিক
ছুটে যান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এ সভাপতি। এ সময় তিনি শোকাহত পরিবারের পাশে থেকে তাদেরকে সকল সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়াত রিন্টুর দুই সন্তান কলেজ ছাত্রী ঊর্মি ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়ার লেখাপড়ার দায়িত্ব নেন। এ সময় তার সাথে ছিলেন বানারীপাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments