চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) কার্যক্রমে বিদেশি কোম্পানি ডিপি ওর্য়াল্ডের সঙ্গে ইজারা চুক্তি বাতিলসহ চারটি দাবিতে ডাকা লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ আলোচনা ও পর্যাপ্ত প্রস্তুতির পর শ্রমিক ও বিভিন্ন সেক্টরের অংশগ্রহণে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি। তবে নানা মহলের মধ্যস্থতায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের জন্য ধর্মঘট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. ইব্রাহীম খোকন বলেন, “আমাদের মূল দাবি ছিল — ডিপি ওর্য়াল্ডের সঙ্গে এনসিটি চুক্তি বাতিল, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি নিশ্চিত, স্থানীয় জনসম্পৃক্ততা ও বন্দর কার্যক্রমে স্বচ্ছতা। এই দাবি বাস্তবায়নে আমরা আরও সংগঠিতভাবে সামনে এগোব।”
তিনি আরও জানান, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীদিনে কর্মসূচি জোরদার করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত সমাধানে আলোচনার জন্য প্রস্তুত।
এদিকে চট্টগ্রাম বন্দরের ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরাও ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বন্দর কার্যক্রমে দীর্ঘ বিরতি হলে রপ্তানি-আমদানি খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments