পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসকের পরামর্শে বর্তমানে এক মাসের জন্য বাসায় বেড রেস্টে রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস তার মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
আহত ছোটন অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।”
ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, “সাংবাদিক ছোটনের উপর এমন রহস্যজনক দুর্ঘটনা উদ্বেগজনক। যদি এটি উদ্দেশ্যমূলক হামলা হয়ে থাকে, তবে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “সুজা উদ্দিন ছোটন একজন সৎ ও সাহসী সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার প্রতি এমন হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।”
সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments