ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রভাষকের জাল সনদের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অভিযুক্ত প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষক। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিজেকে ঘোষণা দেন। নিয়ে অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির সাথে রেষারেষি চরমে রয়েছে।
প্রভাষক সামছুজ্জোহার বিরুদ্ধে কম্পিউটার শিক্ষা সনদ তদন্তে জাল অভিযোগ প্রমাণিত হওয়ার পর কেন বেতন বন্ধ করা হবে না জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।
জানাগেছে, ২০০২ সালের ১ অক্টোবর তারিখে জাল কম্পিউটার সনদ দেখিয়ে তিনি কলেজে প্রভাষক পদে নিয়োগ পান এবং পরবর্তীতে এমপিওভুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে সরকার থেকে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ জোর করে হাতিয়ে নেন। বিষয়টি নিয়ে কলেজেরই অপর প্রভাষক মোঃ আব্দুল কাওয়ুম কর্তৃক দাখিল করা এক লিখিত অভিযোগের ভিত্তিতে মাউশি তদন্ত শুরু করেন।
তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর মে ২০২৫ সালে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় (তারিখ: ১২ মে ২০২৫, ক্রমিক ২৩) সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু কে জাল সনদের কারণে (স্টে পেমেন্ট) বেতন/ভাতা বন্ধ করার বিষয়ে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানাগেছে।
মাউশির নোটিশে উল্লেখ করা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭.৯ এবং ১৮.১(৬) অনুচ্ছেদ অনুযায়ী কেন তার এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না -তা জানতে ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি কলেজের বৈধ অধ্যক্ষকে লিখিত ব্যাখ্যা এবং গভর্নিং বডির সভাপতিকে মতামত প্রদান করতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু বলেন, আমার কম্পিউটার সনদ জাল নয়, এটি ষড়যন্ত্র।
কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, মাউশি কতৃক নোটিশ পেয়েছি ওই শিক্ষকের কম্পিউটার সনদ জাল। এ বিষয়ে কতৃপক্ষ প্রমাণ পেয়েছে।
তবে কলেজে জল সনদ এ বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন কানাঘুষা চলে আসছে।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments