স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম বলেছেন, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করেছিলো, বেহায়াপনা করেছে, গুম-খুন করেছে দেশব্যাপী তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে ও দেশের স্বার্থে আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। ছাত্রজনতার রক্তের বিনিময়ে পাওয়া এই অর্জন নসাৎ হতে দেওয়া যাবে না।
সোমবার বিকালে মালিবাগ আবুজর গিফারী কলেজ প্রাঙ্গণে শাহজাহানপুর থানার ১২ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
এনাম বলেন, শেখ হাসিনা বলেছিলেন ৬০ বছর হলে আমি আর প্রধানমন্ত্রী হবো না। অথচ ৮০ বছর বয়সেও জোর করে আবারও ক্ষমতা নিয়েছে। তারেক রহমান বলেছেন-দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। বিএনপি যা বলে তাই করে। আর আওয়ামী লীগ যা বলে তার উল্টোটি করে।
রবিউল ইসলাম নয়ন তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও সক্রিয়। দীর্ঘ দেড় দশকের অত্যাচার, অবিচার ও কষ্টের ঘা যখন শুকাতে চলছে তখন পতিত স্বৈরশাসকের প্রেতাত্মারা সক্রিয় হবার অপচেষ্টা করছে। পুলিশ বাহিনীতে এখনও ছাত্রলীগের গুন্ডারা বসবাস করছে। তাদেরকে ছাটাই করুন। আজকে স্বৈরাচারের দোসরা আটক হলে পুলিশের পোশাকধারী সেই ছাত্রলীগের ক্যাডাররাই থানায় তাদের জামাই আদরে রাখছেন।
১২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নাসির রহমানের সভাপতিত্বে সদস্য সচিব নাজিম উদ্দীন নাজিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, সদস্য (দপ্তর) শাহাজাহান চৌধুরী, থানা আহবায়ক হুমায়ন কবির নাহিদ, সদস্য সচিব সাইদুর রহমান রিপন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments