নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউপির কানাইদিয়া গ্রামে পশ্চিম পাড়া পূজামন্ডপ হতে অনাথ দাশের বাড়ি পর্যন্ত ৬৭০ মিটার ইটের সোলিং এর কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছে ঠিকাদার জাহিদ হোসেন ইউ,পি চেয়ারম্যানের ফুফাতো ভাই হওয়ার সুবাদে কাজের উদ্বোধন করেন বি,এন,পি পন্থী চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে এইস বিবি টু প্রজেক্ট এর অধিনে প্রায় অর্ধকোটি টাকার ইটের হেরিং বোন্ড রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে।কাজটি করছেন স্থানীয়য় চেয়ারমর্যানের এক আত্মীয় প্রভাবশালী ঠিকাদার জাহিদ হোসেন।সে কারনে তালা উপজেলার বিভিন্ন নেতাদের নাম ভাঙ্গিয়ে আমা ইট দিয়ে এ রাস্তা নির্মাণ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে স্থানীয় উপকারভোগীর জানিয়েছেন,যে ইট দিয়ে এ ইটের রাস্তা নির্মাণ করা হচ্ছে তা তো নিম্নমানের সাথে যে বালি দেওয়া হয়েছে তা স্থানীয় পুকুর থেকে কাঁদা মিশ্রিত।এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজে অনিয়ম হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।অপরদিকে বিষয়টি তালা উপজেলা প্রকল্প কর্মকর্তাকে জানানো হলে তিনি বলেন ঐ ইট দিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন নির্বাহী কর্মকর্তা।
স্থানীয়দের দাবী সরকার জনগণের ভাগ্য উন্নয়নে বরাদ্দ দিলেও নামধারী ঠিকাদারেরা তা পকেটস্থ করে কি ভাবে পার পাচ্ছে এ প্রশ্ন সচেতন মহলের।যদি কতৃপক্ষ এ অনিয়মের ব্যবস্থা গ্রহণ না করেন তবে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সিদ্ধান্ত নিয়েছন ভুক্তভুগী এলাকাবাসী।
নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments