সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বড়চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা পিআইও মেহেদী হাসান টিটু, সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেশ্বর সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ইউপি সদস্য গঙ্গারাম দাস প্রমুখ।
সভায় জানা যায়, এ বছর বকশীগঞ্জ উপজেলায় ১৩টি মণ্ডপ নির্মাণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপের বিপরীতে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রস্তুতি সভায় ১৩ ট পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments