স্টাফ রিপোর্টার: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ২য় ধাপ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৯মিনিটে মোনাজাত শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
আখেরি মোনাতাজে প্রায় ৩০ লক্ষাধিক মুসল্লী দোয়ায় অংশ নেয় বলে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন।
তিনি জানান, টঙ্গীতে আগামী বছরের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে । শুরায়ে নেজামের অধীনে ২০২৬ সালে তুরাগতীরে দুইধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২ থেকে ৪ জানুয়ারি এবং দ্বিতীয়ধাপ ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আখেরী মোনাজতের জন্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হয়নি। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল।
কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে আইনশৃংখলা বাহিনী তৎপর ছিলেন।
এবছর গাজীপুরের টঙ্গীর তুরান তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা হওয়া কথা রয়েছে। প্রথমপর্বে শুরায়ী নেজাম বা জুবায়েরপন্থীদের ইজতেমা গত বৃহস্পতিবার সন্ধ্যায় আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়। জুবায়েরপন্থীরা প্রথমপর্ব দুইধাপে ইজতেমা পরিচালনা করছেন। তাদের প্রথম ধাপ মোনাজাতের মধ্যদিয়ে গত রোববার শেষ হয়।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) জুবায়েরপন্থীদের দ্বিতীয়ধাপ শুরু হবে। এই পর্ব আজ আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।
প্রথম পর্বে প্রথমধাপে অংশগ্রহণ করছেন- গাজীপুর,টংগী,ধামরাই,গাইবান্ধা,মিরপুর,কাকরাইল,নাটোর,মৌলভীবাজার, রাজশাহী, দোহার,ডেমরা,কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট,নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর,বগুরা,নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা,চুয়াডাংগা,কুষ্টিয়া, যশোর, মাগুরা,বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী,লক্ষিপুর,চাদপুর,বি.বাড়িয়া,খুলনা,পটুয়াখালী, কুমিল্লা,ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১ টি জেলা অংশগ্রহণ করছে।
দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ,জামালপুর,মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাংগামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করেন।
এবছরে সর্বশেষ দ্বিতীয় পর্ব আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শর্তসাপেক্ষে এবছর সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। আগামী বছর থেকে তাদের টঙ্গীর তুরাগতীরে ইজতেমার অনুমতি দেওয়া হবে না।
স্টাফ রিপোর্টার: জনগণের বিশ্বাসকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ আখ্যা দিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: অতীতের টানাপোড়েন ছাড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন বাস্তবতার ভিত্তিতে পুনর্গঠন করতে চায় ভারত। নয়াদিল্লির দৃষ্টিতে, পারস্পরিক মর্যাদা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতাই হ ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, জয়ী হলেও বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এরপরও সী ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধি দল।সাক্ষাৎকালে প্রতিনিধি দল ...
সব মন্তব্য
No Comments