চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
কাস্টমস সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি ও সিগারেট বিক্রি এবং মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান ও তল্লাশি চালায় চট্টগ্রাম কাস্টমস। এসময় সাড়ে ছয় লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট ও ৫০ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়।
জব্দ হওয়া অবৈধ সিগারেটগুলোর মধ্যে রয়েছে টি-২০ সিগারেট, এক্সপ্রেস সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত সোহান বিড়ি।
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ জানান, অভিযান থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নকল বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। অবৈধ বিড়ি ও সিগারেট বিক্রি ও মজুদ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments