মেহেন্দিগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত।

প্রকাশ : 31 May 2025
মেহেন্দিগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা  অনুষ্ঠিত।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর  বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  আলোচনা সভা, ,  পুরস্কার বিতরণী, ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ৩১মে শনিবার  সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার মাল্টি কমপ্লেক্স  হলরুমে   অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃগিয়াস উদ্দিন দিপেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য-সচিব শিহাব আহমেদ সেলিম, যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি'র আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দীনু, বরিশাল  উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু,, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী  শরিফা নাসরিন, মেহেন্দিগঞ্জ মহিলা  মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল চৌধুরী,  উপজেলা যুবদলের সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহেল, সদস্য সচিব মাসুদ রানা,পৌর  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ডের নেতা সুভাষ দাস,  উপজেলা ছাত্রদলেরা আহবায়ক  সোহাগ সরদার, পৌর  ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সরকারি পাতারহাট  রশিদ চন্দ্র মহাবিদ্যালয় ছাত্রদলের ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ সিং সহ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন , থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে, পুরস্কার বিতরণ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  

সম্পর্কিত খবর

;