বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা শ্রমিকদলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, সাধারন সম্পাদক মো.জুয়েল লস্কর ও পৌর শাখা সভাপতি মো.ইদ্রিস মল্লিক এবং সাধারন সম্পাদক মো.জহিরুল হক জকু সহ নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করানো হয়েছে। ১১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা তাদের মিষ্টি মুখ করান। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকেও মিষ্টি মুখ করানো হয়। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর পৌর শহরে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিল শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও উজিরপুর-বানারীপাড়ার গণমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য কামনায় বানারীপাড়া উপজেলা বিএনপি'র কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত,বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারী ) বিকালে বরিশাল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজী ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলা ও পৌর শাখার নতুন এ কমিটি ঘোষনা করা হয়। নব গঠিত উপজেলা শাখা শ্রমিকদলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রাট তালুকদার ও সাধারণ সম্পাদক জুয়েল লস্কর এবং পৌর শাখায় মো.ইদ্রিস মল্লিককে সভাপতি ও মো.জহিরুল হক জকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল বানারীপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উচ্চ¦সিত ও আবেগআপ্লুত ।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments