কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়াসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, উপাসনালয় ভাংচুর,বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ,লুটপাট ও সকল নির্যাতনে জড়িত দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শাস্তি এবং আর্থিক ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখা সোমবার সকাল ১১ টায় প্রেসক্লবের সামনের সড়কে এর আয়োজন করে। এতে উপজেলা বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘু পরিবারের নারী পুরুষ অশংগ্রহন করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও মদন মোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সহ সভাপতি ডা.সুভাষ চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক মংটেনসুয়ে রাখাইন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কর্মকার, শিক্ষিকা নমিতা দত্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন,৫ আগষ্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, বসতঘর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে দেশ স্বাধীনের পর থেকে। তাই এ নির্যাতন বন্ধে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments