ভাঙ্গা(ফরিদপুর)ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে রানা মুন্সী (২০) নামে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাইওয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার নিকট এ দুর্ঘটনা ঘটে। এসময় রানা মুন্সীসহ তার ২ বন্ধু আহত হয়। গুরুতর আহত রানাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৪টার দিকে সে মারা যায় বলে তার পরিজনরা জানান। নিহত রানা মুন্সী ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু ঘুরতে বের হয়। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ হয়। এ সময় তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments