মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া বাশার রোড এলাকায় কিশোর গ্যাং এর সদস্যরা একজন সাংবাদিকের বাসার সামনে গাঁজা সেবন করছিলো। বাসার সামনে গাঁজা সেবন করতে নিষেধ করায় ঐ সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
১৮ মে বুধবার সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর বাশার রোডে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক খোসরুল আরুন নোমানী সাগরের বাসা। তার বাসার সামনে প্রতিদিন কিশোর গ্যাং এর সবুজ, তারেক, তন্ময়সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন গাঁজা সেবন করতো। কয়েক দফায় সাংবাদিক সাগর নোমানী তাদের নিষেধ করেন। এরপরও তারা সেখানে গাঁজা সেবন চালিয়ে যাচ্ছিলো।
বাধ্য হয়ে মৌখিকভাবে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ মোসলেমকে অবগত করেন তিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ মে সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে সাংবাদিক সাগর নোমানী পৌঁছালে অর্তকিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments