স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যা গরিষ্ঠ দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
৪৯ মন্ত্রী পরিষদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে।
শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
কে কোন মন্ত্রণালয় পেয়েছেন-
মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৈধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, খালিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র মন্ত্রণালয়, আবদুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, , কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির শিল্প , বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) কৃষি, মৎস্য ও প্রানীসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম রিতা বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, ইসহানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সরদার সাখাওয়াত হোসাইন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম স্বপন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
২৪ জন প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়-
এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মো শারিফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্যামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় , মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতি মন্ত্রণালয়, মো. রাজিব আহসান রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়, মো. আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ, পরিকল্পনা মন্ত্রণালয়, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়, ধর্ম এবং আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আহমেদ সোহেল মঞ্জু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং নুরুল হক শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করে মন্ত্রী পরিষদ সচিব ড. নাসিমুল গনি।
আজকের এই শপথ অনুষ্ঠানে দেশী-বিদেশি ১২শ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
এরআগে আজ (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন। সংসদ সদস্যদের শপথ পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির।
স্টাফ রিপোর্টার: ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঝড়-বৃষ্টি নতুন করে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে। তবে এই দুর্যোগ হঠাৎ করে আসেনি—আগেই সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
...
স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নী ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সব মন্তব্য
No Comments