২৫ মার্চ থেকে ১০ এপ্রিল ইতিহাস জাতীয় জন্য গুরুত্বপূর্ণ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকাশ : 31 Mar 2026
২৫ মার্চ থেকে ১০ এপ্রিল ইতিহাস জাতীয় জন্য গুরুত্বপূর্ণ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, ২৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সময়ের বীরত্বগাথা, ত্যাগ ও নেতৃত্বের ইতিহাস জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়কার ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ইতিহাস কখনও চাপিয়ে দেওয়া যায় না, এটি নিজস্ব ধারায় বিকশিত হয়। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধকালীন নেতৃত্ব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রচার জাতির জন্য অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আলোচনা সভার গুরুত্ব রয়েছে বলেও তারা মত দেন।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ড্যাব।

সম্পর্কিত খবর

;