পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী-৩ (মোহনপুর-পবা) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, জনবান্ধব তরুণ নেতৃত্বের অহংকার সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ কে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আদর্শিক নেতাকর্মীরা।
এবার পবা মোহনপুর আসনকে অশান্তির হাত থেকে শান্তিতে রুপান্তর করতে আওয়ামী লীগের তৃণমুল এবার আসাদ কে এমপি প্রার্থী করার জন্য দলের নীতিনির্ধারণী মহলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
তৃণমূলের অভিমত, মোহাঃ আসাদুজ্জামান আসাদ এবার নতুন চমকের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই তিনি নতুন চমক নিয়ে মাঠে নেমে পড়েছেন শুরু করেছেন পবা-
মোহনপুর উপজেলাতে তার নির্বাচনী প্রচারণা পার্টি অফিস।
এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে পবা মোহনপুর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের পাশাপাশি দলমত নির্বিশেষে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পবা মোহনপুর আসনের জনসাধারণ অধির অপেক্ষায় রয়েছেন আসাদুজ্জামান আসাদের নতুন চমক বা ক্যারিশমা দেখার জন্য। ইতমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চমক দেখিয়ে জনসম্পৃক্ততা সৃষ্টি ও আস্থা অর্জনে সফল হয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গণমানুষের নেতা রাজপথের লড়াকু সৈনিক আসাদুজ্জামান আসাদ।
জানা গেছে,আদর্শিক ও জনবান্ধব গণমানুষের নেতৃত্বে আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩ আসনের রাজনীতিতে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন। রাজশাহী-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন তৃণমূল নেতৃত্বের নায়ক আসাদুজ্জামান আসাদ কে নিয়ে ভোট করতে চাই পবা-মোহনপুর উপজেলার জনসাধারণ।
রীতিমতো রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি চায়ের কাপে ঝড় উঠেছে আসাদুজ্জামান আসাদ কে নিয়ে।
রাজনৈতিক বিশ্লেষক মহলের ভাষ্য,রাজশাহী-৩ গুরুত্বপূর্ণ আসন তাই আগামি দিনে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে আদর্শিক,পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন কর্মী ও জনবান্ধব নেতৃত্ব চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক মোহনপুর উপজেলা আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা সুরঞ্জিত সরকার বলেন,বর্তমান সাংসদ আয়েন উদ্দিনের স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও কমিশন বাণিজ্যে,সাধারণ মানুষের জমি দখল,দলের আদর্শিক,পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জামায়াত-বিএনপি মতাদর্শীদের সুবিধা দেয়া ও তার ভাই ভাতিজার অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠসহ ইত্যাদি নানা কারণে তার চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে।
তিনি বলেন,তাকে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগ আসন হারানোর আশঙ্কা শতভাগ রয়েছে,এমনকি দলের আদর্শিক ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা স্বপক্ষ ত্যাগ করে বিপক্ষে অবস্থান নিতে পারেন। এসব বিবেচনায় আমাদের একটাই দাবি এখানে নতুন মুখের আদর্শিক প্রার্থী চাই। সেই বিবেচনায় এখানে আসাদুজ্জামান আসাদের কোনো বিকল্প নাই।
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উ ...
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
সব মন্তব্য
No Comments