রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। রবিবার (১০ এপ্রিল ) দুপুরে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের গৃহহীন হতদরিদ্র জাহানারা বেগমকে দু’কক্ষ বিশিষ্ট পাকা রঙিন ঘর হস্তান্তর করেন বরিশাল জেলা সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ। সারা বাংলাদেশে এ প্রকল্পের আওতায় প্রতিটি থানায় একটি গৃহহীন হতদরিদ্র পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। জাহানারা বেগম (৬৮) বানারীপাড়া সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের হতদরিদ্র মৃত মোঃ রজব আলীর স্ত্রী। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন,ইন্সপেক্টর (তদন্ত ) মো. জাফর আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,থানার সেকেন্ড অফিসার মোঃ হাফিজুর রহমান,উপ-পরিদর্শক (এস আই) মো. ওসমান গণি, সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) মো. আমিনুল ইসলাম,স্থানীয় ইউপি সদস্য আবু তুর্কি টুলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত,স্বামী হারা জাহানারা বেগম অন্য মানুষের বাড়িতে বসবাস করছিলেন। ঘর না থাকায় তিনি হার কাঁপানো শীত ও রোদ-ঝড় বৃষ্টিতে অনেক কষ্টে জীবন যাপন করতেন। নিজের স্থায়ী ঠিাকানা পাকা রঙিন শান্তির নীড় (ঘর) পেয়ে উচ্ছ্বসিত ও আবেগআপ্লুত জাহানারা বেগম বলেন, এখন থেকে আর অন্য মানুষের বাড়িতে থাকতে হবে না। সেই সাথে বাংলাদেশ পুলিশের প্রশংসা করে দোয়া করেন তিনি।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments