কুমিল্লা অফিস : বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান ও বিশ্বের অন্যতম রাজনীতিবিদ৷ তারপরও তিনি কখনো ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করেননি। এদেশের ধর্মীয় কল্যাণে আজীবন কাজ করেছেন৷ তাঁরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি মূল্যবোধকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷
আজ (শনিবার) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা বাজার জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
আবদুস সবুর বলেন, ১৯৭৫ সালের ২৮ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারি করে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।টঙ্গীতে ইস্তেমার জন্য মাঠ দিয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন৷
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তোরসূরী হয়ে ইসলামের জন্য কাজ করে চলছেন। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন। কওমি শিক্ষার স্বীকৃতিতে দিয়েছেন 'কওমি সনদ'।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, শ্রম ও কল্যাণ সম্পাদক খোকন সরকার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসীম প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদ আলম, সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান, উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মামুন, উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান টিপুসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ৷
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments