স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেছেন, ক্ষমতা লিপ্সু জিএম কাদের দোসর থেকে এখন আবার রাতারাতি নিজের ভোল পাল্টিয়ে বিএনপির আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে কারারুদ্ধ করা হলো, বিনা চিকিৎসায় যখন মৃত্যুর দিকে ধাবিত হয়েছিলেন তখন জিএম কাদের তখন বিরোধীদলের নেতা ছিলেন। তখন তার বিবেক জাগ্রত না হলেও এখন যখন দেশ-বিদেশ পতিত স্বৈরশাসক এবং তার দোসরদের বিচারের দাবিতে সোচ্চার তখন খালেদা জিয়ার প্রতি তার দরদ উথলে পড়লো। তখনতো এই অবিচারের বিরুদ্ধে একটি বক্তব্য বা বিবৃতিও দেন নাই।
বুধবার এক বিবৃতিতে কাজী মামুন বলেন, ২০১৪ সালের একতরফা নির্বাচনে কিভাবে পল্লীবন্ধু এরশাদকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিলো তা জাতি অবগত। তাছাড়াও তার বিরুদ্ধে মঞ্জুর হত্যাসহ বেশ কয়েকটি মামলাও ছিলো। তারপরও সে মামলাকে পরোয়া না করে ২০১৪ সালের নির্বাচন বয়কট করার বিষয়ে অটল ছিলো। কিন্তু ২০২৪ সালেও আওয়ামী লীগ আবারও যখন একতরফা নির্বাচনের ঘোষণা দিলো তখন কিন্তু দলটির চেয়ারম্যান জিএম কাদের-এর বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। জাতীয় পার্টির ৯০ শতাংশ নেতাকর্মী এ একতরফা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়। চৌকস জিএম কাদেরও ব্যহ্যিকভাবে যখন নির্বাচনের বিরোধিতা করলো তখন নেতাকর্মীরা ভেবেছিলো জিএম কাদের আমাদের সেন্টিমেন্টের সাথে একমত। কিন্তু তার আসল চেহারা প্রকাশ হলো যখন তার স্ত্রীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই তার রাতারাতি ভোল পাল্টানোর দৃশ্য দেখার পর।
বিবৃতিতে তিনি বলেন, ২৪-এর নির্বাচন যদি জিএম কাদের বয়কট করতো দেশের প্রেক্ষাপট ভিন্ন হতো। আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করতে পারতো না। আর জুলাই-আগস্টে হাজার হাজার ছাত্রজনতার জীবনহানি ঘটতো না। এরআগেই দেশে রাজনৈতিক পটপরিবর্তন হতো। শুধু তাই নয়, জুলাইয়ের শুরুর দিকে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের আওয়ামী লীগ গুলি চালিয়ে ছাত্রহত্যা শুরু করলো তখনও যদি এর প্রতিবাদে জিএম কাদের সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিতেন তাহলে হয়ত লাশের মিছিল এত দীর্ঘ হতো না। একই পথ ধরে চতুর জিএম কাদের আবারও ভোল পাল্টানোর রাজনীতি শুরু করেছে।
জিএম কাদেরের আসল রূপ আজ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জাতির কাছে পরিস্কার হয়ে গেছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে দেশের চলমান জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সরকারের দেওয়া তথ্যের স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস’-এর ৯৬তম বার্ষিকী স্মরণে আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ যুব ফ্ ...
স্টাফ রিপোর্টার: আজ ১৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী বলেছেন, গুমের বিচারে সরকার খুবই পজিটিভ। গুমের শিকার পরিবারের ব্যথা অনুভব করে সরকার। বিচার বিশ্লেষণ, অধিকতর তদন্ত, সবকিছু বিবেচনা করে ...
সব মন্তব্য
No Comments