পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: “রাজনীতিকে দূষণ মুক্ত করতে জননেতা আতাউর রহমানের আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে রাজনীতি পরিবর্তনের আন্দোলনে নামতে হবে। রাজনীতির মাঠে এমন ক্ষণজন্মা পুরুষ খুব কম জন্ম নেয়।মহামানবদের জীবনদর্শন,ত্যাগ প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। তরুণ প্রজন্মকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়।”
শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব চত্বরে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর জননেতা আতাউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে মোবাইলফোনে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিশবিদ্যালয়ের উপাচার্য ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি লেখক প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রমাণিক।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় আলোচনা রাখেন- সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান,প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার,সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার,ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসীন প্রামাণিকের ছোট ভাই বাসেত হোমেন প্রামাণিক,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু,পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন,বাংলাদেশ হিন্দু পরিষদ বিভাগীয় সাধারণ সম্পাদক মিঠু কুমার সাহা,স্মৃতি পরিষদ সদস্য সচিবুল হক বিন্দু।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের কার্যানির্বাহী সদস্য মোঃ আল-আমিন,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া আহ্বায়ক সাগর নোমানী,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩০নং ওয়ার্ড আহবায়ক শ্রী তিশুল কুমার,প্রচার সম্পাদক মিজানুর রহমান,সদস্য রাতুল সরকার,রাকিবুল হাসান শুভ,শ্রী রাম কুমার,টিটু,আরিফ, মোজাম্মেল হক বাবু প্রমুখ।
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন এবং দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহতরা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় থানার পাশে দিনে দুপুর এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভ ...
সব মন্তব্য
No Comments