আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। গোপন নথিপত্রের সন্ধানে করতেই এ তল্লাশি চালানো হয়েছে জানিয়েছে ট্রাম্প। আল জাজিরা।
ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এফবিআইয়ের গোয়েন্দারা পাম বিচের বিলাসবহুল ‘মার-আ-লাগো’ রিসোর্টে হানা দেন। কেনো এই অভিযান পরিচালনা করা হয়েছে তা আমার কাছে পরিষ্কার নয়।
তিনি আরো বলেন, এমন অভিযান তৃতীয় বিশ্বের ভঙ্গুর দেশগুলোতেই কেবল ঘটতে পারে। অবশ্য আমার বাসায় তল্লাশি চালানোর পিছনে ডেমোক্রাটদের সমর্থন আছে। তারা চায় না আমি আগামী ২০২৪ সালে নির্বাচনে অংশ নিই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এফবিআইয়ের কর্মকর্তারা আমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে পড়েছে।
গত ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের বাড়ি ও কার্যালয়ে তল্লাশির অনুরোধ জানিয়েছে দেশটির ন্যাশনাল আর্কাইভ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments