তিতাস,বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগাতিপাড়া শাখার স্বরণ সভা ও নির্বাচন কালীন বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ হলরুমে এই স্বরণ সভা ও বর্ধিত সভা হয়েছে।
বৃহঃস্পতিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় শহীদ কমরেড জাহেদ আলী মাষ্টার ও যুবনেতা শহীদ কমরেড রাসেল স্বরণে ১মিনিট নিরবতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটা ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বর পদে যারা প্রার্থীতা করবেন তাদের সাথে সকল কর্মী একহয়ে কাজ করবে এই মর্মে অঙ্গীকার বদ্ধ হয়।
উপজেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড আঃ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহীম খলিল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখা কমিটির সম্পাদকীয় মন্ডলীর সদস্য কমরেড আঃ হাদী।
সভায় আরো উপস্থিত ছিলেন জামনগর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও উপজেলা কমিটির সদস্য কমরেড আবুল কাসেম, সম্পাদক কমরেড কাউসার, উপজেলা শাখার জাতীয় কৃষক সমিতি সাধারণ সম্পাদক কমরেড আঃ আলীম, জাতীয় শ্রমিক ফেডারেশন,নর্থবেঙ্গল চিনিকল নাটোর জেলা শাখার বিপ্লবী সভাপতি কমরেড আবুল কালাম আজাদ।
বাংলাদেশ যুবমৈত্রীর উপজেলা শাখার সভাপতি কমরেড মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে জামনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কমরেড মিন্টুকে ও পাঁকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে তোসাদ্দেক সরকার কে প্রার্থীতা ঘোষনা করেন কমরেড আঃ করিম।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments