দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৬দিন পর মাঠ থেকে শাহীন আলী (১১) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের একটি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্র শাহীন আলী আদাবাড়িয়া গ্রামের সানের আলীর ছেলে এবং তেকালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে শাহীন আলী তার দাদার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে না পেয়ে তার বাবা দৌলতপুর থানা একটি জিডি করেন। রোববার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ক্ষতবিক্ষত ও অর্ধগলিত একটি লাশ বাগানের ভেতর পড়ে থাকতে দেখে শাহীন আলীর পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এলাকাবাসী ও পরিবারের লোকজনের ধারণা শিশু শাহীন আলীর কাছ থেকে ছিনতাইকারী চক্র ভ্যানটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ মাঠের মধ্যে ওই মেহগনি বাগানে ফেলে রাখে।
আবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী জানান, তার ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের একটি বাগান থেকে শাহীন আলী নামে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গত ১১ ডিসেম্বর সে নিখোঁজ হয়।
লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শাহীন আলী নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
সব মন্তব্য
No Comments