ডেস্ক রিপোর্ট: প্রণোদনা ও ডলারের দাম বৃদ্ধির পরও বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন হয়েছে। সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক শতাংশ কম।
২০২০-২১ অর্থবছরে আয় এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে আয় আনলে ব্যাংক দিচ্ছে ৯৩-৯৪ টাকা। আর হুন্ডিতে আনলে ১০০ টাকা মিলছে। পাশাপাশি আয় বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এই কারণে এই পতন হয়েছে। অবশ্য ব্যাংকে আয় আনলে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা যুক্ত হচ্ছে। তবে আয় পাঠাতে খরচ রয়েছে ৩ থেকে ৪ শতাংশ। ফলে অবৈধ পথ বেছে নিচ্ছেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুন মাসে ১৮৩ কোটি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এ অঙ্ক আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম। চলতি বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। যা আগের বছরের জুন মাসের তুলনায় ১০ কোটি ৩৫ লাখ ডলার কম। গত বছর মে মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৪ কোটি ৮ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে আয় এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি ছিল।
এদিকে ডলার সংকট কাটাতে ডলারের বিপরীতে টাকার মান ধারাবাহিক কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। এই দামে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকগুলো প্রবাসী আয় আনছে আরও বেশি দামে। ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে।-প্রথম আলো
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments