বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা নামে এক নারী একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গোওয়ালগাঁও মধ্যপাড়ার পিত্রালয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। তিনজনই কন্যাসন্তান
তাসলিমা বেগম গোয়ালগাঁও মধ্যপাড়ার দিনমজুর নীল বাদশার মেয়ে। তার স্বামী হালিম মিয়া অটোরিকশা চালক। তিন সন্তান ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রসূতির স্বামী হালিম মিয়া।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক জানান, নিজ বাড়িতে ডেলিভারি হলেও আমাদের লোকজন খোঁজখবর রাখছেন। বাচ্চার ওজন ঠিক থাকলে এবং মায়ের দুধ টেনে খেলে কোনো সমস্যা হবে না। তার পরেও আমাদের তদারকি অব্যাহত আছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান, উপজেলা প্রশাসন সেই প্রসূতির পাশে থাকবে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান, বকশীগঞ্জ উপজেলা প্রশাসন সেই প্রসূতির পাশে থাকবে।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
নেত্রকোনা প্রতিনিধি: বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও ম ...
সব মন্তব্য
No Comments