ডেস্ক রিপোর্ট : রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই দাবি জানান।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান উর্ধগতির কারণে দেশের মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। ইতোমধ্যেই নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হয়ে আছে। দেশের মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যায় বেড়েছে অনেক। তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। অর্থের অভাবে সাধারণ মানুষ বাজার করতে পারছে না, শিশুখাদ্য কিনতে পারছে না। এমনকি, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না এবং ঔষধ কিনতে পারছে না সাধারণ মানুষ। এমন বাস্তবতায়, পবিত্র মাহে রমজান আমাদের সামনে। তাই, রোজাদারদের প্রতি সম্মান দেখিয়ে মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা জরুরি হয়ে পড়েছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমরা অনেক আগে থেকেই সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহবান জানিয়েছি। মাহে রমজান ও পবিত্র ঈদের আগেই ভর্তূকি দিয়ে বিশেষ ব্যবস্থায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments