ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

প্রকাশ : 31 Dec 2024
ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

ডেস্ক রিপোর্ঠ:  : উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ।মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম /উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৫%
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৪১ মিনিটে।  এবংআগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ২২ মিনিটে। 

সম্পর্কিত খবর

;