বিশেষ প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় এবং এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের আয়তায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি শাখায় ২৫ জন খামারিদের নিয়ে দু দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব ডা: মো: আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর এবং ডা: মো: মনিরুল ইসলাম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কামারখন্দ সিরাজগঞ্জ। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন ও মো: মইনুল হাসান এবং এরিয়া ম্যানেজার মো: জাকির হোসেন সহ আরো অনেকে।
এমন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মইনুল হাসান জানান, 'কৃষি প্রধান বাংলাদেশ গোখাদ্য দাম দিন দিন উর্দ্ধমুখী হওয়ায় গরুর মাংসের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমন উদ্ভুত পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা খামারিদের ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্যোগ নেই। এই প্রশিক্ষণে অংশ হিসেবে সাইলেজ, টিএমআর, ইউএমএস, ইউটিএস বানানোর পদ্ধতি শেখানোসহ নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে করে খামারিরা বিভিন্ন ধরনের খাবার কম খরচে আদর্শ ভিটামিন যুক্ত খাবার বানিয়ে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ হয়। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং নতুন প্রযুক্তির দিকে অগ্রসর হবে।'
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments