আনিছ আহমেদ( শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরে স্কুলের বেতন দিতে দেরি করায় মায়ের সঙ্গে অভিমান করে মোছা দিশা (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। দিশা স্থানীয় মো. ইসমাইল হোসেন টিটু মিয়ার মেয়ে। সে পার্শ্ববর্তী সাপমারী এলাকার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে দিশা সবার ছোট। আজ সকালে দিশার মা লিপি বেগম তাকে স্কুলে যেতে বলে। কিন্তু স্কুলের বেতন না দিলে স্কুলে যাবে না বলে জানায় দিশা। এতে তার মা ক্ষুব্ধ হয়ে তাকে বকাবকি ও একটি চড় দেয়। অভিমানে দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস দেয় সে। স্বজনরা তাকে উদ্ধার করে ভাতশালার জিনোম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিশাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সদর থানার পুলিশের উপপরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, স্কুলছাত্রীর মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পরিদর্শক আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্কুলের বেতন দিতে দেরি করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments