ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশী বৃদ্ধি পেলে কয়েক শতাব্দীতে বিশ্বের বৃহত্তম বরফ স্তরটি গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ‘কয়েক মিটার’ বৃদ্ধি পেতে পারে। বুধবার প্রকাশিত বৃটিশ সমীক্ষায় এ কথা বলা হয়।
ডারহাম ইউনিভার্সিটির গবেষকরা এই উপসংহারে পৌঁছেছেন যে, যদি বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন বেশি থাকে তাহলে পূর্ব অ্যান্টার্কটিকা আইস শিট গলে ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় অর্ধ মিটার বৃদ্ধি পেতে পারে। তাদের এই গবেষণা রিপোর্ট বৈজ্ঞানিক জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে।
যদি এর বাইরে নির্গমন আরো বেশি হতে থাকে তবে ইএআইএস গলে ২৩০০ সালের মধ্যে বিশ্বব্যাপী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় এক থেকে তিন মিটার এবং ২৫০০ সালের মধ্যে দুই থেকে পাঁচ মিটার হতে পারে।
তবে যদি নির্গমন নাটকীয়ভাবে হ্রাস করা যায়, তাহলে মূল্যায়ন অনুসারে ইএআইএস গলন কমে যাওয়ায় ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় দুই সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে।
এটি গ্রিনল্যান্ড এবং পশ্চিম অ্যান্টার্কটিকা থেকে অনুমিত বরফ গলনের ক্ষতির চেয়ে অনেক কম হবে।
গবেষণা রিপোর্টের প্রধান লেখক ডারহাম ইউনিভার্সিটির ভূগোল বিভাগের ক্রিস স্টোকস বলেছেন, ‘আমাদের বিশ্লেষণ থেকে একটি মূল উপসংহার হল যে পূর্ব অ্যান্টার্কটিকা বরফের শীটটির ভাগ্য আমাদের হাতেই রয়ে গেছে।’
‘এই বরফের শীটটি এই গ্রহে এখন পর্যন্ত সবচেয়ে বড়। এতে সমুদ্র পৃষ্ঠের ৫২ মিটার উচ্চতার সমতুল্য জলরাশি রয়েছে এবং এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে আমরা এই ঘুমন্ত দৈত্যটিকে জাগ্রত না করে ঘুমন্ত রাখতে পারি।’
তিনি বলেন, ‘প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করা হয়েছে, সেটা অনুসরণ করলে আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে পারি এমনকি পূর্ব অ্যান্টার্কটিকা বরফের শীট গলে যাওয়া বন্ধ করে দিতে পারি এবং বৈশ্বিক সমুদ্রের উচ্চতা বৃদ্ধির বিরূপ প্রভাব সীমিত করতে পারি।’
এই গবেষণা দলে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারা ২১০০, ২৩০০ এবং ২৫০০ সাল নাগাদ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা এবং বরফের শীটে তাপমাত্রার প্রভাবের মডেল কম্পিউটার সিমুলেশন করেন।
তারা প্রমাণ পেয়েছেন যে ‘তিন মিলিয়ন বছর আগে, যখন তাপমাত্রা বর্তমানের তুলনায় প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। তখন ইএআইএস-এর কিছু অংশ ‘ধ্বসে পড়ে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার বৃদ্ধি পায়।’
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments