স্টাফ রিপোটার: সরকারের ছত্রচ্ছায়ায় থাকা লোকেরা একদিকে ব্যাংক লোপাট করছে, টাকা পাচার করছে, অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ।
সালাম বলেন, সরকারি ছায়াতলের বাইরে থাকা সাধারণ মানুষের সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছেতাই ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে জোন-৪ এর অন্তর্গত ধানমন্ডি -কলাবাগান ও নিউমার্কেট থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সালাম বলেন সরকার ‘লুটপাটের স্বার্থে’ পুরো বাংলাদেশকে ‘তালুকদারিতে’ পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমনপীড়নে ব্যবহার করছে এবং লুটপাটের জন্য ব্যবসায়িক একটি গোষ্ঠীকে সরকার অধিকাংশ ব্যাংকগুলোকে ‘বরাদ্দ দিয়েছে’।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে, তারা সরকারের লোক বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন গ্রামীণ নামে ড. ইউনূসের যত প্রতিষ্ঠান আছে, সব দখল করে ফেলেছে। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীকে আজ মিথ্যা মামলায় সাজা দিয়ে কোর্টের বারান্দায় দিনের পর দিন দাঁড়িয়ে রাখা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। তিনি আরও বলেন সরকারের পক্ষে থাকলে সবকিছু জায়েজ হয়ে যায় আর বিপক্ষে গেলে সকলের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি এসময় সকলকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে চলমান গনতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার আহবানও জানান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করতে না পারলেও সাধারণ কৃষককে দড়ি বেঁধে জেলে ঢোকানো হচ্ছে। তিনি বলেন, সরকারি ছায়াতলের বাইরে যাঁরা আছেন, তাঁদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য ও দপ্তরের দায়িত্ব সাইদুর রহমান মিন্টু, খালেদ সাইফুল্লাহ রাজন, এড. মকবুল হোসেন, নাদিয়া পাঠান পাপনসহ নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার দায়িত্বশীল নেতৃবৃন্দগন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
সব মন্তব্য
No Comments