স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী খালি পায়ে হেঁটে শহীদ মিনারের বেদিতে ফুল অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। পরে তিনি ভাষা আন্দোলনের শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই জাতি তার অধিকার আদায়ের শক্তি অর্জন করেছে। তিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সরকার সবসময় কাজ করে যাবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে জীবন উৎসর্গ করেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এদিন শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments