সৈয়দ মাহমুদ শাওন, তানোর প্রতিনিধিঃরাজশাহী জেলার তানোর উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে একটি আনন্দ র্যালী তানোর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর উপজেলা চত্বরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান,দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী , তানোর উপজেলা কৃষকলীগের সভাপতি রাম কমল সাহা,তানোর উপজেলা পাঁচন্দর ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেযারম্যান আঃমতিন, মুন্ডুমালা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন মুন্টু,কামারগাঁ ইউপি উত্তর শাখার সভাপতি ইউপি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিকসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
সব মন্তব্য
No Comments