ডেস্ক রিপোর্ট: জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সার্টিফিকেশন সংস্থা টিইউভি রাইনল্যান্ড থেকে ‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেট অর্জন করেছে স্যামসাং কিউএলইডি টিভি। কোয়ান্টাম ডট সেমিকন্ডাক্টরের অতি ÿুদ্র অংশ যা অধিকতর পিওর ও ভাইব্রেন্ট রঙ উৎপন্ন করতে পারে। সেই সাথে এর শতভাগ কালার ভলিউম স্ক্রিনে নীল রঙের আধিক্য কমিয়ে টেলিভিশন দেখার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে।
এই প্রযুক্তির মাধ্যমে স্যামসাং কিউএলইডি টিভি স্ক্রিনের সব দিকে সমান উজ্জ্বলতা নিশ্চিত করে। ফলে, যেকোনো দিক থেকে স্ক্রিনে রঙের কোনো তারতম্য ছাড়াই টিভি দেখা যায়। উলেøখ্য, এই প্রযুক্তি প্যান্টন এবং ভিডিই কর্তৃক অনুমোদিত। ২০২৫ সালে বাংলাদেশের বাজারে আসা নতুন কিউ৮এফ এবং ইউ৭এফ কিউএলইডি ৪কে মডেলগুলোও এই সার্টিফিকেশন অর্জন করেছে।
ইন্টারন্যাশাল ইলেক্ট্রটেকনিক্যাল কমিশন (আইইসি) -এর নির্দেশিকা অনুযায়ী একটি বি¯Íারিত পর্যালোচনা করে টিইউভি রাইনল্যান্ড। যার মাধ্যমে টিইউভি রাইনল্যান্ড কিউএলইডি টিভির লাইট স্পেকট্রাম (আলোক বর্ণালী) বিশেøষণ করে। ফলাফলে দেখা গেছে, লাল, সবুজ ও নীল আলোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, যা রঙের নিখুঁততা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মানদÐ। এটি টেলিভিশনের দৃশ্যকে দর্শকের কাছে নিখুঁত ও প্রাণবন্ত করে তুলে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশন এর ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এই অর্জন সম্পর্কে বলেন, “স্যামসাং-এ আমরা সবসময় আমাদের গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। এই সার্টিফিকেশন প্রমাণ করে যে, কোয়ান্টাম ডট প্রযুক্তির মাধ্যমে তৈরি কিউএলইডি টিভিগুলো ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। স্যামসাং-ই একমাত্র টিভি ব্র্যান্ড যেটি এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকের চাহিদার বিবেচনা করে, স্যামসাং এবার কিউএলইডির ৪৩” থেকে ৮৫” পর্যন্ত পুরো লাইনআপ বাজারে এনেছে। আমাদের ২০২৫ সালে বাজারে আসা এই টিভিগুলো বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা ভীষণ গর্বিত।”
আরেকটি বৈশ্বিক যাচাইকরণ সংস্থা জেনারেল সোসাইটি অফ সার্ভিল্যান্স (এসজিএস) থেকেও স্যামসাং-এর কোয়ান্টাম ডট প্রযুক্তি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, স্যামসাং-এর টিভিগুলো ক্যাডমিয়াম-মুক্ত ও পরিবেশবান্ধব। ক্ষতিকর ভারী ধাতু অপসারণের মাধ্যমে স্যামসাং দেখিয়েছে যে, উদ্ভাবন ও স্থায়িত্ব একসাথেই চলতে পারে।
স্যামসাং-এর এই অর্জনগুলো প্রমাণ করে যে, তারা ডিসপ্লে প্রযুক্তির জগতে অগ্রণী ভূমিকা পালন করছে। পাশাপাশি, বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্নতমানের হোম এন্টারটেইনমেন্টের অভিজ্ঞতা নিশ্চিত করছে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments