উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলোর সড়কের ব্রাক কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় এক পথচারী নিহত। ১৩ জুন দুপুর সাড়ে ১২ টায় এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হলেন জেলার গৌরনদী উপজেলার সাঁকোকাঠি গ্রামের মেসের সরদারের পুত্র আলতাফ সরদার (৫৩)। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন নিহতের শ্যালক মোহাম্মদ রফিকুল আলম শিপন। অটো রিক্সার ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয় ...
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সব মন্তব্য
No Comments