মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদল বিশ্বাসের বাড়ি একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামে। তিনি স্থানীয় একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
জানা গেছে, শিক্ষক বাদল বিশ্বাস সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া থেকে মোটরসাইকেলে স্কুলের দিকে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই শিক্ষক মোটরসাইকেলসহ ৩০ থেকে ৪০ ফুট দুরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।’
রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু বলেন, ‘বাদল বিশ্বাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
সব মন্তব্য
No Comments