ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২২ নভেম্বর ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গাজীপুরে বাসদের সমাবেশে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে গাজীপুরের চৌরাস্তায় বাসদের সমাবেশ শুরু আগে স্থানীয় বিএনপি নেতা মোবারকের নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলা করে সমাবেশ মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। এক পর্যায়ে দলের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। পরে ভাঙা মঞ্চেই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমরেড ফিরোজ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলাকারীদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বলেন, জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী যে কোন পদক্ষেপকে অতীতের ৬৯ ও ৯০ এর গণঅভ্যুত্থানের মতোই প্রতিরোধ করা হবে। এ বিষয়ে সজাগ থাকার জন্য তিনি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।
কমরেড বজলুর রশিদ ফিরোজ আরও বলেন, জুলাই অভ্যুত্থানে দেড় হাজার শহীদের মধ্যে এক হাজারের বেশি শ্রমজীবী মানুষ। তারা যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য প্রাণ দিয়েছেন সেই চেতনার প্রতি সম্মান রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম বেগবান করতে হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments