মোংলা থেকে মোঃ নূর আলমঃ বনবিবি সুন্দরবন ও বনজীবি রক্ষায় পূজিত এক নারী শক্তি। বনজীবিদের বিশ্বাস জঙ্গল নোংরা করলে বনবিবি রাগ করেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি আর মৌয়ালদের কাছে বনবিবি আত্মবিশ্বাস ও সুরক্ষার দেবি। বাদাবনের রক্ষক। ৮ মার্চ বুধবার বিকেলে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারািপার আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ বিষয়ক "বনবিবিঃ সুন্দরবন ও বনজীবি রক্ষায় পুজিত এক নারী শক্তি" শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বুধবার বিকেল ৪টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ'র সমন্বয়কারী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জার্মান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আঞ্জা ডিজেরি, জার্মান লেখক ডেটর রেইনহার্ড, মিথুন তামান্না ও দেওয়ান নূরতাজ আলম। আলোচনা সভা সঞ্চালনা করেন বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী, বাপানেতা গীতিকার মোল্লা আল মামুন, নাজমুল হক, শেখ রাসেল, বাপানেত্রী কমলা সরকার, হাছিব সরদার, সুষ্মিতা মন্ডল প্রমূখ। আলোচনা সভা শেষে নারী দিবস ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক শিশু চিত্রাংকণ, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে নারী দিবস ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সুর ও বাণী সঙ্গীত একাডেমি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments