স্টাফ রিপোটার: সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অনন্য।যখন বিশ্বজুড়ে যুদ্ধ, ঘৃণা, সাম্প্রদায়িকতার বিষ মানুষের জীবনকে কলুষিত করছে, তখন আমাদের জীবনে জাতীয় কবিরপ্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে।
আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, জাতীয় কবি নজরুল ইসলামের অগ্নিঝরা কবিতা ওগান আমাদের মহান মুক্তিযুদ্ধে ছিল অনন্ত প্রেরণার উৎস। তিনি অন্যায়, অবিচার, শোষণমুক্ত একটি ন্যায়ভিত্তিক আলোকিতসমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। তিনি তাঁর সৃষ্টি সম্ভার দিয়ে জীবন-কর্ম এবং উদ্দীপনা দিয়ে বাঙালি জাতিসত্তাকে উজ্জীবিতকরে তুলেছিলেন।
প্রতিমন্ত্রী জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেছেন, ১৯৭২ সালের ২৪ মে, স্বাধীন বাংলাদেশে কবিকে নিয়েএসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রীয় মর্যাদা ও নাগরিকত্ব প্রদান করেছিলেন। বঙ্গবন্ধু তাঁর জীবনেবরাবরই শোষিতের পক্ষ নিয়েছেন, যেমনটি কবির জীবন আদর্শে আমরা দেখতে পাই।
অনুষ্ঠানে কবি পরিবারের সদস্য খিলখিল কাজী, সংস্কৃতি সচিব খলিল আহমদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক,বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান অন্যান্যের মধ্যে বক্তব্যরাখেন। এছাড়াও অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments