চট্টগ্রাম অফিস: বান্দরবানে ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার, যৌথ অভিযানের নামে গণগ্রেফতার ও হয়রানি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবিতে খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি উপজেলা শাখা।
সোমবার (২২ এপ্রিল ২০২৪) সকাল ১০টায় মানিকছড়ি সদরের জামতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পেট্রোলপাম্প এলাকা ঘুরে আবার জামতলায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র মানিকেছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা।
সমাবেশে অংহ্লাচিং মারমা বলেন, বান্দরবানে রাষ্ট্রীয় বাহিনীর যৌথ অভিযানের নামে বম জাতিসত্তার সাধারণ জনগণকে গণগ্ৰেফতার ও হয়রানি করা হচ্ছে। শিক্ষার্থী, চাকরিজীবীসহ ৭০ জনের অধিক নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গর্ভবতী নারীও রয়েছেন। পার্বত্য চট্টগ্রামের সামাজিক উৎসব বৈসাবি’র প্রাক্কালে ব্যাংক ডাকাতির ঘটনা সাজিয়ে সেখানে সাধারণ জনগণের ওপর অমানবিকভাবে নিপীড়ন চালানো হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৫ কেজির বেশি চাল কিনতে বাধা প্রদান করা হচ্ছে। সরকার-প্রশাসনের এই নিপীড়ন-হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে একই দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, রামগড় উপজেলা শাখা।
সোমবার (২২ এপ্রিল ২০২৪) সকাল ১০.৩০টায় তিন সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখা সভাপতি লিটন চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখা সাধারণ সম্পাদক তৈমাং ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন-, গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখা সদস্য ধনু ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদ রামগড় উপজেলা শাখা সহ সভাপতি রাজু ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় উপজেলা শাখা সভাপতি গুলো মণি চাকমা।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments