জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:কলারোয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা শাহীন গাজী (৩০) হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার দিবাগত রাতে ঢাকা থেকে রংপুরে পালানোর সময় টাঙ্গাইল জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আমিনুর সরদার (৬০) কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের বজলে সরদারের ছেলে। সোমবার (৮মে) বেলা ১২টার দিকে র্যাব-৬ সাতক্ষীরার ক্যাম্পে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার মেজর গালিব জানান-চলতি বছরের ৪ এপ্রিল তুচ্ছ ঘটনায় আমিনুর সরদারের সাথে শাহীন গাজীর চাচী শাহানা খাতুন (৪৭) এর সাথে কথা কাটাকাটি হয়। এসময় আমিনুর সরদার শাহানা খাতুনের উপর হামলা করলে শাহীন গাজী ঠেকাতে যান। একপর্যায়ে আমিনুর সরদার ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহীন গাজীকে। ঘটনার ৯দিন পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন গাজীর মৃত্যু হয়।
শাহীন গাজী উপজেলার পাকুড়িয়া গ্রামের একোব্বার গাজীর পুত্র। এ ব্যাপারে নিহতের বড় ভাই আফসার আলী গাজী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৬)। ঘটনার পর থেকে আমিনুর সরদার পলাতক ছিলেন। র্যার-৬
সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব আরো জানান-গ্রেফতারকৃত আমিনুর সরদার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments