ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কবরস্থানের ভেতরে গাছে ঝুলন্ত অবস্থায় মো. আবু তাহের (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ করেছে পুলিশ। বুধবার দুপুরে ১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তার মরদেহের অর্ধেক অংশ মাংস খেকো কোনো একটি প্রাণী খেয়ে ফেলেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তাহের ওই উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বেশ কয়েকদিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ফলে মরদেহটি পচে গেছে। নিহতের দাঁত ও পরনের কাপড় দেখে স্বজনরা তাকে শনাক্ত করেছেন। তিনি গত ৭ মার্চ নিহতের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছিল। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
সব মন্তব্য
No Comments