স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন,একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করলে- বিএনপি অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করতে চায়। অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়,তারা আমাদেরই সন্তান,সঠিকভাবে তাদের পরিচর্যা করা হলে তারা আমাদের সাথেই স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে; অটিস্টিক এ শিশুদের পাশে দাঁড়ানোর দায়িত্ব রয়েছে আমাদের সকলের।
আজ মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর) দুপুরে পল্লবীর মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল অডিটোরিয়ামে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, অটিস্টিক শিশুদের প্রত্যেক অভিভাবকদের যে চাওয়া-পাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে- কিভাবে তাদের জন্য আরও সুন্দর ভাবে জীবন যাপন করা যায়,কিভাবে তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া যায়,অভিভাবকদের এই চিন্তা ধারণায়- আমাদের যা যা করণীয় আছে সবই আমরা করব।
অটিস্টিক এই সন্তানদেরকে শুধু আজকের এই একদিনের সেমিনার ও মতবিনিময় সভার মধ্যে সীমাবদ্ধ যেন আমরা না রাখি উল্লেখ করে সাফ ফুটবল জয়ী এ খেলোয়াড় বলেন,আমাদের এই সন্তানদেরকে অভিভাবকদের সাথে নিয়ে আরও নতুন কিছু করা যায় কিনা, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা হতে পারে, বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও হতে পারে,যাতে করে আমরা এই সন্তানদের পাশে রেখে কাজ শুরু করতে পারি।
মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদয়ালয় ও ওয়ার্ল্ড এগেইন্টস ডিজএবেলিটি ইনিশিয়েটিভ-বাংলাদেশ এর যৌথ আয়োজনে মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদ লস্কর এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন-পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল (এম আই) এর প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ,ওয়ার্ল্ড এগেইন্টস ডিজএভেলিটি ইনিশিয়েটিভ এ আর রাফসান,মারুফা একাডেমির প্রতিষ্ঠাতা শরীফ হোসেন প্রমুখ।
এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,আব্দুর রহমান,বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন নূর,
পল্লবী থানা মহিলাদলের সভাপতি লাকী রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনার পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মোছা: মুসলিমা ও সরকারি বাঙলা কলেজ ছাত্রী সৈয়দা আসমাউল জান্নাত জুঁই।
অনুষ্ঠানে অটিস্টিক শিশুরা বিভিন্ন ধরনের গান ও ছড়া গেয়ে শুনান এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষনীয় মূল্যবান মতামত তুলে ধরেন।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments