রাবিতে ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশ : 02 Jul 2026
রাবিতে ওয়েবসাইট উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর ইন্টেগ্রেটেড রিসার্চ ফর বিজনেস এন্ড সোসাইটি (CIRBAS) ও এশিয়ান জার্নাল অব বিজনেস এন্ড সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই ওয়েবসাইট www.cirbas.org উদ্বোধন করেন।

সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ,  সেন্টারের পরিচালক প্রফেসর এ এন এম জাহাঙ্গীর কবীরসহ বিশিষ্ট শিক্ষক, সেন্টারের গভর্নিং কমিটির সদস্য ও কেন্দ্রের সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 


ওয়েবসাইট উদ্বোধন করেন উপাচার্য বলেন, বর্তমান যুগে একটি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রমকে দেশ-বিদেশে তুলে ধরতে একটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  CIRBAS-এর ওয়েবসাইট গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও গবেষণার আদান-প্রদানকে আরও বেগবান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

;