ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের হাজীডাঙ্গী গ্রামের মৃত আলিমদ্দিন মন্ডলের ছেলে হাছেন মন্ডল (৬০) এর বসত বাড়ীতে মঙ্গলবার বিকেলে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। রান্না ঘরের চুলোর আগুন রেয়ে উঠে অগ্নিকান্ডের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যে একই সারির তিনটি ছোনের ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়। এতে ওই হত দরিদ্র পরিবারের প্রায় ৬০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। এ অগ্নিকান্ডের সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার সরেজমিন পরিদর্শন করেছেন এবং উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে ৫ হাজার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারে বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন।
জানা যায়, ক্ষতিগ্রস্থ পরিবারের পুত্রবধু চুলোয় রান্না রেখে পার্শ্ববতী টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় চুলোর আগুন বেয়ে উঠে প্রথমে রান্না ঘর অগ্নিকান্ডের শিকার হয়। পরে রান্না ঘর সংলগ্ন অন্য দু’টি ঘরও মুহূর্তের মধ্যে আগুন ছেয়ে যায়। এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্থ পরিবারে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্র করেন। এতে হত দরিদ্র পরিবারের তিনটি ছোনের ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments