জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া উপজেলা পুলিশিং ফোরামের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)। রোববার (২৬মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা ফুল দিয়ে নব-নির্বাচিত পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদককে বরণ করে নেন। অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধার সাথে ছিলেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, থানার সেকেন্ড অফিসার এস.আই জসিম উদ্দিন, এএসআই আনোয়ার হোসেন, কুশোডাঙ্গার ইউপি সদস্য শেখ
ফদিউজ্জামান ফরিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় সেখানে উপস্থিত
কলারোয়া পৌরপ্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাবের
সভাপতি সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলি ও সাংগাঠনিক সম্পাদক রাজু রায়হান উপস্থিত থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে নব-নির্বাচিত পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদকে) বরণ করে নেয়া হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments