স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির ঘোষিত সাহিত্য পুরস্কারের নামের তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে সংস্কতি উপদেষ্টা সরয়ার ফারুকী নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এতথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেন বাংলা একাডেমির পুরস্কারের জন্য ঘোষিত নামের তারিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন-যেসব আজব নীতামালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ।
মোস্তফা ফারুকী বলেন, বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন নীতিতে চলবে-এই সবকিছুই দেখতে হবে। আমরা এখন একাডেমির আমূল সংস্কারের দিকে যাব। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?
এদিকে শনিবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো।অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।
এরআগে গত বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২৪-এর নাম ঘোষণা করে বাংলা একাডেমি।
এবার যাদের মনোনীত করা হয়েছিল- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এউচ হাবীব, গবেষণায় মুহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ এই পুরস্কার পেতে যাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪-এর সিদ্ধান্তক্রমে বৃহস্পতিবার বাংলা একাডেমির নির্বাহী পরিষদ 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' অনুমোদন করেন।
১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬০ থেকে বাংলা একাডেমি নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। গত ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ ...
সব মন্তব্য
No Comments