স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোষ্ঠীর স্বার্থে উজার করে উল্লাসের ঈদ পালন করছেন। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা বাসায় বাসায় চলছে শোকের মাতম। কেউ গুম হয়ে হয়ে ফিরিয়ে আসবে সে অপেক্ষায় প্রহর গুনছে তার স্বজনরা। আর যারা ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিহত হয়েছে তাদের স্বজনদের ঈদ আজ বিষাদময়। তাদের কোনো আনন্দ নেই।
সোমবার পবিত্র ঈদুল আযহার দিনে রিজভী পুলিশ হেফাজতে নিহত নিউমার্কেট থানার ৫২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর আজিমপুরস্থ বাসভবন এবং গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি খালিদ হাসান সোহেলের বাংলাবাজারের বাসভবনে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ডা. মোঃ সালাউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments