কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ফের উত্তাল হয়ে উঠেছে। গভীর সমুদ্রে প্রচন্ড ঢেউয়ের কবল থেকে জেলেদের জানমাল সুরক্ষার তাগিদে শত শত ট্রলার তীরে ফিরে এসেছে। ইতিমধ্যে এসব ট্রলার খাপড়াভাঙ্গা নদীর দু’পাড়ে মহিপুর-আলীপুর মৎস্য বন্দর ঘাটে নোঙ্গর করেছে।
এদিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। কখনো থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে দুর্ভোগে রয়েছে শ্রমজীবিরা। বাতাসের চাপ কিছুটা বেড়েছে।
উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। একই সাথে সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।
তীরে ফিরে আসা জেলার জানান, সগর খুবই উত্তাল হয়ে উঠেছে। তাই মাছ ধরা বন্ধ রেখে তীরে ফিরেছেন। সাগর শান্ত হলে তারা ফের সমুদ্রে মাছ ধরতে যাবেন তারা। তবে সাগরে বারবার প্রাকৃতিক দুর্যোগ ও আশানুরূপ ইলিশ ধরা না পড়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছেন। এছাড়া অনেকে মাঝি, জেলে, আড়ৎদাররা প্রতিনিয়ত ধার দেনায় জর্জরিত হচ্ছেন বলে সংশ্লিষ্টিরা জানান।
জেলে মমিন মাঝী জানান, মাত্র কয়েকদিন আগে নিন্মচাপের কারনে তারা মাছধরা বন্ধ রেখেছিল। এরপর অনেক আশা নিয়ে সাগর যাত্রা করেন। ফের লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় তারা ট্রলার নিয়ে আবারও ঘাটে ফিরে এসেছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহাম্মেদ রাজা বলেন, বর্তমানে সাগর উত্তাল। গভীর সমুদ্রে থেকে জেলেরা ট্রলার নিয়ে তীরে ফিরে এসেছেন। এসব ট্রলারগুলো মহিপুর-আলীপুর মৎস্য বন্দর ঘাট সহ বিভিন্ন স্থানে নোঙ্গর করেছেন তারা।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments